আন্তর্জাতিক ডেস্ক
ভারতের আলোচিত সাংবাদিক অর্ণব গোস্বামী গ্রেপ্তার
অর্ণব গোস্বামী
ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল রিপাবলিক টিভি’র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের মন্ত্রী ও নেতারা।
এই সময় জানায়, এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অর্ণব গোস্বামীকে রায়গড়ে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে মুম্বাই পুলিশের প্রায় ১২ জনেরও বেশি অফিসার অর্ণবকে গ্রেপ্তার করতে তার বাড়ি যান।
গত ২০১৮ সালের মে মাসে আলিবাগে ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েক (৫৩) ও তার মা মুকুন্দ নায়েকের আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফকে।
অন্বয়ের লেখা সুইসাইড নোটে লেখা ছিল, অর্ণব গোস্বামী ও আরও দুজন তাকে ৫.৪০ কোটি রুপি দেননি। সেই কারণে তাকে ও তার মাকে মৃত্যুবরণ করতে হলো।
পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে আলিবাগ থানার পুলিশ। তবে ২০১৯ সালে রায়গড় পুলিশ মামলাটি বন্ধ করে দিয়েছিল।
এছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মানহানির অভিযোগে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও ছত্তিশগড় থেকে মোট ১৬টি অভিযোগ দায়ের হয়েছিল অর্ণব গোস্বামীর বিরুদ্ধে।
রিপাবলিক টিভি’র এডিটর-ইন-চিফের বিরুদ্ধে করোনা এব অভিবাসী শ্রমিকদের বিক্ষোভে জড়িয়ে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগেও থানায় এফআইআর করা হয়।
গত মাসে সালমান, খান, আমির খান, শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, অজয় দেবগণের মতো অভিনেতা পরিচালকদের মোট ৩৪টি প্রযোজনা সংস্থা মিলে মামলা দায়ের করে দিল্লি হাইকোর্টে। সেই মামলায় অন্যতম অভিযুক্ত অর্ণব। সম্প্রতি আলোচিত টিআরপি কেলেংকারিতেও এসেছে তার নাম।
এদিকে অর্ণব গোস্বামীর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেছেন, ‘মহারাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হামলার ঘটনার আমরা নিন্দা করছি। এই ঘটনা আমাদের জরুরি অবস্থার সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন সংবাদমাধ্যমের সঙ্গে এই আচরণ করা হতো।’
তার সঙ্গে সুর মিলিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতও।
তিনি বলেন, ‘পাপ্পুর সমর্থকরা এত ক্ষিপ্ত কেন? পেঙ্গুইনরা এত ক্ষিপ্ত কেন? সোনিয়া সেনা এত ক্ষিপ্ত কেন? অর্ণব স্যার, ওদের চুল টানতে দিন। খোলাখুলি আক্রমণ শুরু করা যাক। ঝোলানোর আগে ওদের মুখে হাসি ফোটানো যাক। স্বাধীনতার মূল্য চোকাতে হবে।’
অর্ণবকে গ্রেপ্তার করায় প্রকাশ-কঙ্গনা পাশাপাশি একই সুরে সোচ্চার হন স্মৃতি ইরানি, সুশীল কুমার মোদিসহ বিজেপি ঘরানার আরও অনেকে।
তবে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, কোনো প্রতিশোধ নেয়নি মহারাষ্ট্রের শিব সেনা সরকার। আইন মনেই কাজ করছে পুলিশ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























