আইনিউজ ডেস্ক
আপডেট: ১৯:৫৭, ৪ নভেম্বর ২০২০
আদালতে যাবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভোটে এখনো ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন।
এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী বলে দাবি করেছেন। একই সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ট্রাম্প নিজের ভাষণে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে তাদের বঞ্চিত করার চেষ্টায় আছে একদল বাজে লোক।’
‘আমরা বড় ধরনের উদ্যাপনের জন্য প্রস্তুত ছিলাম। সব কিছুই জিতছিলাম। হঠাৎ থামিয়ে দেয়া হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব, সব ভোট বন্ধ রাখতে চাই।’ ট্রাম্প বলেছেন, ‘আমরা সকাল চারটায় তাদের কোনো ব্যালট দেখাতে চাই না।’
তবে ‘সুপ্রিম কোর্টে যাব’ বলতে ট্রাম্প আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
নিউইয়র্ক টাইমস লিখেছে, তিনি আসলে বাকি ভোট গণনা বন্ধ করতে চান।
ট্রাম্পের দাবি, ‘এখন অবধি যত দূর জানি, তাতে আমিই জিতেছি। তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























