আন্তর্জাতিক ডেস্ক
ভিয়েতনামে ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে ৩৯ প্রাণহানি
সংগৃহীত
ভিয়েতনামের মধ্য এবং মধ্য পার্বত্য অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এখনো ৪৪ জন নিখোঁজ রয়েছে।
বুধবার দেশটির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এ কথা জানিয়েছে। খবর: বাসস।
কমিটি জানায়, ভিয়েতনামের কুয়াং নাম, এনগি অ্যান, ডাক লাক ও গিয়া লাই প্রদেশে এসব প্রাণহানি ঘটে। এদিকে নিখোঁজদের অধিকাংশ কুয়াং নাম ও বিন দিন প্রদেশের বাসিন্দা।
বুধবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত কুয়াং নাম ও কুয়াং এনগি প্রদেশের ২৬টি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
কমিটির উপাত্ত অনুযায়ী, এ বছরের প্রথম ১০ মাসে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে প্রধানত ভূমিধস, বন্যা এবং শিলাবৃষ্টিজনিত কারণে ৩৩৫ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে।
এছাড়া এ সময়ের মধ্যে দেশটিতে ঘটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ৯১ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতি হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























