ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৭:২৩, ৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:২৮, ৪ নভেম্বর ২০২০

কেমন হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী পরিস্থিতি?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ এর ভোট গ্রহণ এখনো বাকি। ৭টি রাজ্যে আকস্মিকভাবে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে আপত্তি তোলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন পরবর্তী অনিশ্চিত এক পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে।

এ পর্যন্ত যেসব রাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে তাঁর হিসেব অনুযায়ী ২৪০ ইলেক্টোরাল পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু ২১৩টি ইলেক্টোরাল নিয়ে পিছিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন নির্বাচনে ভোট জালিয়াতির।

ভোট জালিয়াতির অভিযোগ তোলে ট্রাম্প ৭টি রাজ্যের ভোট গ্রহণ বন্ধ করার দাবি তোলেছেন। ভোট গ্রহণ বন্ধ না করা হলে আদালতে যাওয়ার হুমকিকে বাস্তবে রূপ দেবেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এমন প্রমাণহীন বক্তব্যকে ‘বিপজ্জনক’ বলছে ডেমোক্র্যাটরা। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জনমনেও বিক্ষোভ দেখা দিয়েছে। ট্রাম্পের এমন আচরণে যুক্তরাষ্ট্রে স্বৈরশাসনের আভাস পাচ্ছে বাইডেনের দল। অনেক জায়গায় তাঁর বিরুদ্ধে মিছিল দেওয়া হচ্ছে।

হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প অভিযোগ করে বলেছেন, কোটি কোটি মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। কিন্তু অত্যন্ত খারাপ মানুষদের একটি গ্রুপ রিপাবলিকান  সমর্থকদের বঞ্চিত করার চেষ্টা করছে।

মঙ্গলবার রাতেই তিনি নিজের বিজয় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন উল্লেখ করে বলেছেন, ‘আমরা এক বড় সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা সব জায়গা, সবকিছুতে জিতেছি। আকস্মিকভাবে যে ৭ রাজ্যে ভোট গণনা বন্ধ সেসব রাজ্যে রিপাবলিকান এগিয়ে আছে।‘

এমন আশঙ্কাজনক অবস্থায় দেশটির বিভিন্ন রাজ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এর আগে কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। নির্বাচন নিয়ে এমন নাটকীয়তার পর পরিস্থিতি কী হবে তা এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব রাজনীতির মোড়ল দেশটির এমন নাজুক রাজনৈতিক অবস্থায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। প্রেসিডেন্ট নির্বাচনের এই অস্থিতিশীল পরিস্থিতি শুধু মার্কিনি নাগরিকদের  অনেই ভীতি জাগাচ্ছে না। বিশ্ব নেতাদেরও কপাল ভাঁজের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগছে কেমন হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী অবস্থা? সেই সাথে কেমন হতে চলেছে বিশ্ব রাজনীতির রূপরেখা?

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়