ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ৪ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে গাঁজার পক্ষেও ভোট

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে। দেশটির রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছে বিশ্ব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের অনেকগুলো আসনে বেশ কিছু আইন হওয়া না হওয়া নিয়েও ভোটাভুটি হয়। এবারের নির্বাচনে নিউ জার্সির ভোটাররা ব্যাপকভাবে গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করার পক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসি

এর মানে হলো, যুক্তরাষ্ট্রের ১২তম অঙ্গরাজ্য হিসেবে নিউ জার্সিতে গাঁজা বৈধ হবে। ৬৭ শতাংশ ভোট পেয়েছে এবং সবগুলো কাউন্টিতে সমর্থন পেয়েছে।

নিউ জার্সির এই সিদ্ধান্তের পরে জানা যাচ্ছে যে, অ্যারিজোনাতেও প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা বৈধ করার একটি প্রস্তাব পাস হতে যাচ্ছে।

সিএনএন জানায়, সাউথ ডাকোটাতে বিনোদনমূলক এবং মেডিকেল ক্ষেত্রে গাঁজা অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন ভোটাররা। একই সঙ্গে দুই ক্ষেত্রেই গাঁজা অনুমোদন পেতে যাওয়া এটিই প্রথম মার্কিন অঙ্গরাজ্য।

আরও দুই অঙ্গরাজ্যে গাঁজার অনুমোদনের জন্য ভোট দিয়েছেন মার্কিন নাগরিকেরা। মনটানায় বিনোদনমূলক এবং মিসিসিপিতে মেডিকেল ক্ষেত্রে। তবে এখনো দুই রাজ্যের ফলাফল জানা যায়নি।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়