ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ৪ নভেম্বর ২০২০

স্বঘোষিত বিজয়ে শশুরবাড়ির শুভেচ্ছা পেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তবে ডোনাল্ড নিজেই নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেছেন। আর ট্রাম্পের এই স্বঘোষিত বিজয়ে অভিনন্দন জানিয়েছে তার শশুরবাড়ির দেশ স্লোভেনিয়া।

দেশটির প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা এক টুইটে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমেরিকার জনগণ স্পষ্টতই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরও চার বছরের জন্য নির্বাচিত করেছে।

যদিও মার্কিন নির্বাচনকে ঘিরে দেশটিতে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত বন্ধ রয়েছে সাতটি রাজ্যের ভোট গ্রহণ। মেইলে আসা লাখ লাখ আগাম ভোট গণনা হওয়া বাকি।

ডেমোক্র্যাটের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগও তোলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

এদিকে ট্রাম্পের সঙ্গেই সুর মিলিয়েছেন তার শশুরবাড়ির দেশের প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা। ফলাফলে দেরি করে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কে অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জানেসা।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে দেখা গেছে ৪৫১ টি ইলেক্টোরালের মধ্যে ২৩৮ টি গেছে বাইডেনের ঘরে, ২১৩ টি পেয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন এ দুই প্রার্থী। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়