ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ৪ নভেম্বর ২০২০

সাত রাজ্যের ৪টিতে এগিয়ে আছেন ট্রাম্প

ট্রাম্প-বাইডেন

ট্রাম্প-বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে বেশিরভাগ রাজ্যে কে জয়ী হয়েছেন তার ফল জানা গেছে। তবে সাতটি রাজ্যের ফল এখনো অনিশ্চিত। এসব রাজ্যের ফলই নির্ধারণ করবে কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সর্বশেষ পাওয়া হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৩টিতে নিশ্চিতভাবে জয়ী হয়েছেন। এ দিকে তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নিশ্চিতভাবে ২৩৮টি ইলেকটোরাল কলেজের দখল নিয়েছেন। বাকি ৮৭টি ভোটের ফল জানা যায়নি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টি ইলেকটোরাল কলেজে জয়ের প্রয়োজন। উল্লিখিত এই সাত রাজ্যে ফল না হওয়ার মধ্যে জর্জিয়ার ১৬টি, আলাস্কার ৩টি, মিশিগানের ১৬টি, নেভাদার ৬টি, নর্থ ক্যারোলাইনার ১৫টি, পেনসিলভেনিয়ার ২০টি এবং উইসকনসিনের ১০টি ইলেকটোরাল ভোটের ফল ঘোষণা বাকি রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়