ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ৫ নভেম্বর ২০২০

প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাচ্ছে ট্রাম্পের হাতি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এ পর্যন্ত পাওয়া ভোটের হিসেব অনুযায়ী হাতি প্রতীক নিয়ে দাঁড়ানো ট্রাম্প অনেক পিছিয়ে আছেন জো বাইডেনের থেকে। ২৬৪ ইলেক্টোরাল নিয়ে জয়ের একেবারে কাছাকাছি অবস্থান করছে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। ২১৪ ইলেক্টোরাল নিয়ে এখনো বেশি ব্যবধানে পিছিয়ে আছেন ট্রাম্প।

ফক্স নিউজ জানিয়েছে, নির্বাচনে জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন বাইডেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুইটি রাজ্য মিশিগান এবং উইসকনসিনে এক শতাংশ ভোট ব্যবধানে এগিয়ে গেছেন বাইডেন। এদুই রাজ্যে ট্রাম্প ও বাইডেনের পক্ষে পড়া মোট ভোট যথাক্রমে; ৫০ ও ৪৯ শতাংশ। আরেক গুরুত্বপূর্ণ রাজ্য নেভাদাতেও বাইডেন এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছ।

গুরুত্বপূর্ণ নির্ধারণী রাজ্য উইসকনসিনে ট্রাম্পের চাইতে এগিয়ে যান বাইডেন। প্রদেশটির সবচেয়ে বড় শহর মিলওয়াকিতে এসময় ডাকের মাধ্যমে আসা ভোট গোণা শেষ হয়। তাতে বাইডেনের পক্ষে যায় ১,৭০,০০০ ভোট। 

নির্বাচনী ফল বিশ্লেষণে জানা গেছে, বেশিসংখ্যক অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। কিন্তু সেগুলোতে ইলেকটোরাল ভোট কম। রিপাবলিকান প্রার্থী ২৩টি রাজ্যে বিজয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও অন্যতম। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্য দখলে নিয়েছিলেন ট্রাম্প। উইসকনসিনের ফলও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

সবমিলিয়ে বাইডেনের নির্বাচনে বিজয় লাভ যতোই উজ্জ্বল হচ্ছে হেরে যাওয়ার সম্ভাবনা ততোই বাড়ছে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের। যদিও তিনি বেশ কিছু রাজ্যে ভোট জালিয়াতি হয়েছে বলে মামলা করার কথা জানিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার আগেই ট্রাম্প নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেছেন। উষ্ণ অভিনন্দন পেয়েছেন তাঁর শশুরবাড়ির দেশ স্লোভেনিয়া থেকেও।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়