ডেস্ক নিউজ
নিজ দলের ২ গভর্নরের ভোটও পেলেন না ট্রাম্প
নিজ দল রিপাবলিকান পার্টির দুই গর্ভনরের ভোটও পেলেন না ট্রাম্প। তারা ট্রাম্পের বদলে ভোট দিয়েছেন বিপক্ষে থাকা ডেমোক্র্যেটিক পার্টির বাইডেনকে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট না দেয়ার বিষয়টি প্রকাশ্যেই জানিয়েছেন তারা।
রিপাবলিকান থেকে নির্বাচিত ওই দুই গভর্নর হলেন ভারমন্ট অঙ্গরাজ্যের গভর্নর ফিল স্কট ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর চার্লি বেকার।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়- বাইডেনকে ভোট দেওয়ার ব্যাখ্যায় গভর্নর স্কট বলেছেন, ‘আমি দলের ওপরে দেশকে রেখেছি। দেশকে ঐক্যবদ্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চার বছর সময় দেওয়া হয়। তাতে তিনি ব্যর্থ হয়েছেন। আত্মার তৃপ্তির জন্য কিছু করতেই হতো আমাকে।’
ভারমন্টের গভর্নর জানান, জীবনে এবারই প্রথম ডেমোক্রেটিক পার্টির কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়েছেন।
অন্যদিকে প্রেসিডেন্ট ব্যালটে ভোটই দেননি ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকার। তিনি জানিয়েছেন, ‘আমি ব্যালট খালি রেখেছি।’
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























