আন্তর্জাতিক ডেস্ক
নির্বাচনের পরদিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের রেকর্ড
করোনা প্রাদুর্ভাবে শুরু থেকে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মাঝে বেশ কিছুদিন দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন আবারও যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত সনাক্ত করা হয়েছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ১ লাখের কাছাকাছি আক্রান্ত দেশটি।
বর্তমানে দেশটির উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলে সংক্রমণ বেশি বাড়ছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রে ১ লাখের বেশি জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
এই নিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৪ লাখ। বৈশ্বিক আক্রান্তের তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে আছে তারা।
গত একদিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১১২ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার। আক্রান্তের মতো মৃত্যুর তালিকাতেও অনেক আগে থেকে সবার ওপরে যুক্তরাষ্ট্রের অবস্থান।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কিছু অঙ্গরাজ্যের অবস্থা এমন দাঁড়িয়েছে, নতুন আক্রান্তদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে। সামনে শীতকাল থাকায় অবস্থা আরও বেগতিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৯৮ লাখ, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার।
বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ, এর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























