ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৮, ৫ নভেম্বর ২০২০

হোয়াইট হাউস কতোদূর

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা এখন শেষ পর্যায়ে। অনেকেই নির্বাচনের ফলাফল আন্দাজ করছেন। তবে ফলাফল যাই হোক ফল ঘোষণার আগ পর্যন্ত হার মানবেন না ডোনাল্ড ট্রাম্প। বরং নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে আদালতে দুটি মামলা করেছে তাঁর নির্বাচনি টিম।

ফল ঘোষণার পর আইনি জটিলতা দেখা দিতে পারে এমন ধারণা করা হচ্ছে। ফলে ভোটের হিসেবে পর্যন্ত বাইডেনের দল জয়ের একেবারে কাছাকাছি থাকলেও হোয়াইট হাউস থেকে দূরে আছেন। টানটান উত্তেজনা শেষ মুহুর্তে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাঝে উদ্বিগ্ন দেখা দিয়েছে নির্বাচনকে ঘিরে।

তবে নির্বাচনে ভোটের হিসেবে পর্যন্ত নির্বাচনে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। হোয়াইট হাউস থেকে মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট দূরে আছেন তিনি। তাঁর প্রাপ্ত ইলেক্টোরালের সংখ্যা ২৬৪। হোয়াইট হাউসে ঢুকতে যেকোনো প্রার্থীকে ২৭০ ইলেক্টোরাল ভোট পেতে হবে।

এই হিসেব অনুযায়ী বাইডেন হোয়াইট হাউসের কাছাকাছি থাকলেও ডোনাল্ড ট্রাম্প ক্রমশ দূরে সরে যাচ্ছেন। তাঁর প্রাপ্ত ইলেক্টোরালের সংখ্যা ২১৪। আকস্মিকভাবে ভোট গ্রহণ বন্ধ থাকা রাজ্যগুলোতে ট্রাম্পের পক্ষে বেশি ভোট পরার আশা করলেও গুরুত্বপূর্ণ কিছু রাজ্যেও জিতেছেন বাইডেন। তাঁর পক্ষে বেশি ভোট পড়েছে।

যদিও ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ এসব রাজ্যে ভোট জালিয়াতি হয়েছে। তবে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন এখনো পর্যন্ত জিতেছেন উইসকনসিন, মিশিগান, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেকটিকাট, ডেলাওয়্যার, কলোরাডো, হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া ইলিনয়ে।

রিপাবলিকানরা জিতেছে সাউথ ক্যারোলিনা, আলাবামা, নর্থ ডাকোটা, আইওয়া, আরকানসাস, টেনিসি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহামা, কেনটাকি ইন্ডিয়ানাতে।

দিকে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়া থেকে চূড়ান্ত ফল আসা এখনো বাকি।

রাজ্যগুলোর মধ্যে নেভাদার ৮৬ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্পের চেয়ে শূন্য দশমিক ছয় পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। এই রাজ্যের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৬। অর্থাৎ, শুধু মাত্র এগিয়ে থাকা এই রাজ্যের ভোট পেলেইম্যাজিক ফিগারেপরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন ৭৭ বছরের বাইডেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে বুঝা যাচ্ছে না শেষমেশ কে হোয়াইট হাউস পর্যন্ত যেতে পারবেন আর কাকে হোয়াইট হাউস ছাড়তে হবে। উদ্বিগ্ন চোখে সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়