ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ৫ নভেম্বর ২০২০

কমলার মঙ্গল কামনায় ভারতে আল্পনা

সংগৃহীত

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের দল জয়ের পথে থাকায় আনন্দের বন্যা বইছে ভারতের তামিলনাড়ুর থিরুভারু জেলার থুলাসান্দ্রাপুরাম গ্রামে। কমলার মা এই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

গ্রামের বাসিন্দারা তার মঙ্গল কামনায় ঘরে আল্পনা আঁকছেন। কেউ কেউ জ্বালিয়েছেন মঙ্গলপ্রদীপ।

কমলার মা শ্যামলা যুক্তরাষ্ট্রে একটি ডক্টরেট প্রোগ্রামে গিয়ে সেখানকার অভিবাসী হয়ে যান।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ‘কমলা দেবী হ্যারিস’কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো মিশ্র জাতিসত্তার রাজনীতিবিদ হিসেবে পরিচয় করানো হয়েছে।

অকল্যান্ডে জন্ম নেয়া কমলাকে অনেকে ‘ফিমেল ওবামা’ও বলে থাকেন। তিনি ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন।

মার্কিন নির্বাচনের জটিল অঙ্ক বোঝে না তার গ্রাম, তারা শুধু জানে গ্রামের মেয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে। যদি সত্যিই তাই হয়, তাহলে কমলা হ্যারিস হবেন প্রথম ইন্দো-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট।

‘চূড়ান্ত ফলাফল নিয়ে গতকাল থেকেই আমরা উত্তেজিত,’ জানিয়ে আবিরমি নামের এক বাসিন্দা আল-জাজিরাকে বলেন, ‘এখন আমরা ইতিবাচক খবর পাচ্ছি। তার জয় উদ্‌যাপনের জন্য অপেক্ষায় আছি আমরা সবাই।’

নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর কমলাদের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৪। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়