আন্তর্জাতিক ডেস্ক
ভোট গণনা থামাও: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
সাধারণত দিনে দুইয়ের অধিক স্ট্যাটাস দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনকালীন সময়ে অনেকটা স্থির আছেন। প্রায় ১১ ঘণ্টা পর তিন শব্দের স্ট্যাটাসে ফেসবুকে লিখেছেন, ভোট গণনা থামাও।
ফেসবুকে ট্রাম্প এর আগে কনটেন্ট শেয়ার করেন বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে। সর্বশেষ কিছু লিখলেন, এদিন রাত ৮টা ১৫ মিনিটে।
নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনদের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৪। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।
ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুললেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। বন্ধের দাবিতে ইতিমধ্যে তিনি মামলা করেছেন।
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ট্রাম্প নিজের ভাষণে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে তাদের বঞ্চিত করার চেষ্টায় আছে একদল বাজে লোক।’
‘আমরা বড় ধরনের উদ্যাপনের জন্য প্রস্তুত ছিলাম। সব কিছুই জিতছিলাম। হঠাৎ থামিয়ে দেয়া হয়েছে।’
‘আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব, সব ভোট বন্ধ রাখতে চাই।’
ট্রাম্প বলতে থাকেন, ‘আমরা সকাল চারটায় তাদের কোনো ব্যালট দেখাতে চাই না।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























