ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ৬ নভেম্বর ২০২০

করোনা সংক্রমণ ৪ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ফের আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা। বৈশ্বিক সংক্রমণ ছাড়িয়ে গেছে ৪ কোটি ৯০ লাখ।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, আগের দিন নতুন করে ৬ লাখের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। এতে বৈশ্বিক সংক্রমণ ছাড়িয়ে গেছে ৪ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যায়।

একই সময়ে আরও ৮ হাজার সাতশ’র বেশি মানুষ করোনায় মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃত প্রায় ১২ লাখ ৩৯ হাজারে দাঁড়িয়েছে। এদিকে করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার মানুষ।

করোনার দ্বিতীয় ঢেউ বড়সড় ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। সংক্রমণে একের পর এক রেকর্ড গড়ছে দেশটি।

জন হপকিন্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা ) পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ লাখ ২৩ হাজার ৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

করোনা সংক্রমণের পর একদিনে এত বেশি আক্রান্ত দেখেনি যুক্তরাষ্ট্র। আগের দিনও নতুন সংক্রমণে রেকর্ড হয়েছিল, ১ লাখ ১০ হাজার। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ছাড়িয়েছে। অবশ্য ওয়ার্ল্ডো মিটারের হিসেবে সংক্রমণ ৯৯ লাখ ছাড়িয়ে গেছে।

গত একদিনে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এদিন ১ হাজার ২২৬ জন মারা গেছেন। এই নিয়ে টানা তিন দিন হাজারের বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার।

এছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও জার্মানিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতি হতে বলে আশঙ্কা করা হচ্ছে।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়