আন্তর্জাতিক ডেস্ক
হেরে গেলে ২০২৪ সালের নির্বাচনে ফের অংশ নিবেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন নির্বাচনের ফল এখনো চূড়ান্ত হয় নি। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, ডোনাল্ড ট্রাম্পের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন জো বাইডেন। তবে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য হাল ছাড়ছেন না রিপাবলিকান দলের ট্রাম্প। এবারের নির্বাচনে হেরে গেলে তিনি ২০২৪ সালের নির্বাচনে আবারও প্রার্থী হবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাবেক পরামর্শক ব্রায়ান লানজা বিবিসির রেডিও ফোরকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। একাধিক মার্কিন গণমাধ্যমকে তিনি বলেছেন, ট্রাম্প শক্তভাবে ফিরে আসতে পারেন। আশা করছি সামনের নির্বাচনেও তাকে দেখা যাবে।
লানজা জানিয়েছেন, ট্রাম্প এবারের হাড্ডাহাড্ডি ভোটে হেরে গেলেও পরেরবার ভালো সম্ভাবনা নিয়ে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে আইনি কোনো বাধাও নেই। তিনি বলেন, ২০২৪ সালে ট্রাম্প যে বয়সে পৌঁছাবেন, সেটি এখন বাইডেনের যে বয়স তার চেয়ে কম। ফলে সে সময়ে তার জন্য বয়স কোনো প্রতিবন্ধকতা হবে না।
পরবর্তী মার্কিন নির্বাচনের সময় ট্রাম্পের বয়স হবে ৭৮। বাইডেন থাকবেন ৮১-তে। লানজা মনে করেন, বাইডেন ছাড়া অন্য কেউ ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালে ট্রাম্প সহজেই জয় পেতেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে দু'বারের বেশি নির্বাচনে লড়তে পারবেন না এমন কোনো বাধ্যবাধকতা নেই।
গার্ডিয়ান ও এপির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত জো বাইডেনের দখলে রয়েছে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। সেখানে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি। প্রেসিডেন্ট হতে দরকার ২৭০ ভোট। সেদিক বিবেচনায় ট্রাম্পের চেয়ে বাইডেন অনেকটাই এগিয়ে গেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























