ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ৬ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:১০, ৬ নভেম্বর ২০২০

‘চিল ডোনাল্ড, চিল!’- গ্রেটা

সংগৃহীত

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেই নির্বাচন নিয়ে চিন্তিত। এবার সেই আগুনে ঘি ঢাললেন জলবায়ু পরিবর্তন ঠেকানোর আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারই কথা ফিরিয়ে দিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছেন গ্রেটা।

‘ভোট গণনা থামাও’ ট্রাম্পের এই রাগান্বিত স্ট্যাটাস শেয়ার করে কিশোরী গ্রেটা লিখেছেন, ‘একদম হাস্যকর। রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে ডোনাল্ডের অবশ্যই কাজ করতে হবে। তারপর একজন বন্ধুর সঙ্গে পুরোনো দিনের একটি মুভি দেখতে যেতে হবে! চিল, ডোনাল্ড, চিল!’

ঠিক একই ধরনের এই কথাগুলো ট্রাম্প গ্রেটাকে বলেছিলেন ২০১৯ সালের ডিসেম্বরে। সেই বাক্যে সুইডিশ কিশোরী নিজের নামের জায়গায় শুধু ট্রাম্পের নাম বসিয়ে দিয়েছেন।

গ্রেটা টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ হওয়ার পর ট্রাম্প টুইটে একজনের কমেন্টে এভাবে রিপ্লাই দেন, ‘একদম হাস্যকর। রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে গ্রেটাকে অবশ্যই কাজ করতে হবে। তারপর একজন বন্ধুর সঙ্গে পুরোনো দিনের একটি মুভি দেখতে যেতে হবে! চিল, গ্রেটা, চিল!

জলবায়ু পরিবর্তন ইস্যুতে গ্রেটা থুনবার্গ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্ক আগে থেকেই তিক্ত। ট্রাম্প বরাবরই জলবায়ু পরিবর্তন ইস্যুকে খাটো করে দেখেছেন। জলবায়ু পরিবর্তনকে সমস্যা বলে স্বীকারই করেন না ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ট্রাম্প জলবায়ু সম্মেলন এড়িয়ে যান। এ সময় গ্রেটা বিশ্বনেতাদের বলেন, তাঁরা তাঁকে ব্যর্থ করছেন। তবে গ্রেটার ইঙ্গিত ছিল ট্রাম্পের দিকে।

মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি। পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এখনো ফলাফল স্পষ্ট হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়