ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ৬ নভেম্বর ২০২০

পেনসিলভানিয়া রাজ্যেও ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন বাইডেন

ফাইল ছবি

ফাইল ছবি

জর্জিয়ার পর এবার পেনসিলভানিয়া রাজ্যেও ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। এই রাজ্যে জয়ের কোনো বিকল্প নেই ট্রাম্পের।

এগিয়ে থাকা অ্যারিজোনা কিংবা নেভাদা এমনকি জর্জিয়া বাদ দিয়েও বাইডেন যদি শুধু পেনসিলভানিয়ায় জয় পান তাহলেও তিনিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০ ইলেকটোরাল কলেজ জয়ের প্রয়োজন। পেনসিলভানিয়ায় জিতলে বাইডেনের জয় হবে ২৭৩টিতে।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে দুটি অথবা পেনসিলভানিয়ায় জয় প্রয়োজন বাইডেনের। আবার এদিকে অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে যে কোনো তিনটি এবং পেনসিলভানিয়ায় অবশ্যই জিততে হবে ট্রাম্পকে।

ফলে বাইডেন যদি পেনসিলভানিয়ায় জিতে যান তাহলে আর কোনো রাজ্যে জয় না পেলেও চলবে তার। তিনিই হবেন এবারের বিজয়ী। স্থানীয় সময় শুক্রবার সকালেই ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতেও ট্রাম্পকে টপকে এগিয়ে যান বাইডেন। যে পাঁচ রাজ্যের ফল পাওয়া যায়নি এর মধ্যে এই দুটি রাজ্য খুব গুরুত্বপূর্ণ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়