ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ৬ নভেম্বর ২০২০

ফাউচিকে শিরশ্ছেদের হুমকি, ব্যাননের টুইটার অ্যাকাউন্ট বাতিল

স্টিভ ব্যানন

স্টিভ ব্যানন

হোয়াইট হাউজের সাবেক প্রধান কৌশল প্রণেতা স্টিভ ব্যাননের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করেছে টুইটার। এর কারণ যুক্তরাষ্ট্রের করোনা বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে-এর শিরশ্ছেদের হুমকি দিয়েছিলেন।

এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, ‘সহিংসতাকে গৌরবান্বিত’ করে উপস্থাপনের কারণে ব্যাননের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দ্য ওয়ার রুম পডকাস্টে ট্রাম্পের সাবেক প্রচার কৌশলবিদ ও উপদেষ্টা ব্যানন বলেন, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ রে ও ফাউচিকে বরখাস্ত দিয়ে শুরু হোক। না, সত্যিকার অর্থে আমি আরও বেশি চাই। কিন্তু প্রেসিডেন্ট দয়ালু ও ভালো মানুষ।’

ব্যানন আরো বলেন, আমি আসলে টিউডর ইংল্যান্ডের পুরনো আমলে ফিরে যেতে চাই। আমি তাদের মাথা বর্শার ফলায় ঝুলিয়ে রাখব। ঠিক, আমি তাদের মাথা হোয়াইট হাউসের দুই কোনায় রাখব কেন্দ্রীয় আমলাদের জন্য সতর্কতা হিসেবে। হয় পরিকল্পনার সঙ্গে আসো অথবা নাই হয়ে যাও।’

এ ভিডিওটি টুইটার, ইউটিউব ও ফেসবুকে পোস্ট করেন ব্যানন। পরে টুইটার কর্তৃপক্ষ ভিডিওটি সরিয়ে দিয়ে তার অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ করে দেয়।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাননের অ্যাকাউন্টটি টুইটারের নীতিমালা লঙ্ঘন করেছে। ইউটিউব ও ফেসবুকও এরইমধ্যে ব্যাননের ভিডিওটি সরিয়ে নিয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়