আন্তর্জাতিক ডেস্ক
পেনসিলভানিয়ার ব্যালট আলাদা রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্দিষ্ট সময়ের দেরিতে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের দিন স্থানীয় সময় রাত ৮টার পর কেন্দ্রে আসা ব্যালট আলাদাভাবে গণনা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক স্যামুয়েল অ্যাল্টো।
তবে এর আগেই পেনসিলভানিয়ায় দেরিতে আসা ভোট গণনা না করার জন্য ট্রাম্পের দল রিপাবলিকানরা আইনি চ্যালেঞ্জ করলেও তা অনুমোদিত হয়নি। তার বদলে ৩ নভেম্বরের পরে আসা ব্যালটগুলো আলাদা করে গণনা করার নির্দেশ দিয়েছেন আদালত।
পেনসিলভানিয়ায় শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালটের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বাইডেন এগিয়ে যেতে শুরু করেন। এখন পর্যন্ত ভোটের হিসাবে এগিয়ে আছেন বাইডেন। যদিও হোয়াইট হাউসে কে ঢুকবেন তা এখনো সুনিশ্চিত নয়।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























