হেলাল আহমেদ
সঙ্গীহীন হয়ে পড়ছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষের দিকে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান জয় থেকে অনেক দূরে ছিটকে গেছেন। জয়ের দ্বারপ্রান্তে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। এর মাঝেই সঙ্গীহীন হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা তার থেকে দূরে সরে যাচ্ছেন বলে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ভোটের হিসাবে পেনসিলভেনিয়া ও জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ার পর ওই কর্মকর্তারা সরতে শুরু করেন । সিএনএনের কাছে নির্বাচনের দৌড়ে ‘সব শেষ’ বলে মন্তব্য করেন ট্রাম্প প্রশাসনের অন্যতম এক উপদেষ্ট।
এর আগে নির্বাচনে দলের অনেকের ভোট থেকেও বঞ্চিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টি থেকে হওয়া দুই গভর্নর প্রকাশ্যেই ট্রাম্পকে ভোট না দেওয়ার কথা জানিয়েছেন। তারা ট্রাম্পের বিপক্ষে থাকা জো বাইডেনকে ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন।
এদিকে ট্রাম্প প্রসাশনের এক উপদেষ্টার সিএনএনকে বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সম্মেলন কক্ষে মিথ্যা বিবৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এর পর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৃষ্টি কর্তা ছাড়া আর কে জানেন!’
নির্বাচনে 'ভোট জালিয়াতি'র অভিযোগ আনার পর ট্রাম্পের নির্বাচনী টিমের অনেকেও ক্ষুব্ধ তার ওপর। এরপর থেকে ট্রাম্প একা হয়ে পড়ছেন ক্রমশ। ইতিমধ্যেই ট্রাম্পের সঙ্গীদের কেউ কেউ ২০২৪ সালের নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন বলে এক উপদেষ্টার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে।
তবে ডোনাল্ড ট্রাম্প যতোই একা হয়ে পড়ছেন না কেন তিনি নির্বাচনে হার মানতে নারাজ। শেষ মুহুর্ত পর্যন্ত দলের বিজয়ের ব্যাপারে এখনো আশাবাদী ট্রাম্প। যদিও অনেকেরই ধারণা ট্রাম্পের নাটকীয়তা যতো দীর্ঘতরই হোক হোয়াইট হাউসে জো বাইডেনই প্রবেশ করবেন। এক্ষেত্রে হয়তো কিছুটা দেরি হতে পারে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























