আন্তর্জাতিক ডেস্ক
অভিনন্দনে ভাসছেন বাইডেন
জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৫ রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে ২৬৪টি পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। ২৭০-এর সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেকটোরাল দূরে আছেন বাইডেন। এরই মধ্যে আসতে শুরু করেছে অভিনন্দন বার্তা।
সাধারণ সমর্থক ছাড়াও বিশ্বের বিভিন্ন নেতা, এমনকি সেলিব্রেটিরাও অভিনন্দন জানাতে শুরু করেছে তাকে।
ইউরোপের দেশ কসোভোর রাহোভেক শহরের একটি বারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে দেয়ালে ব্যানার টানানো হয়। যাতে লেখা হয়, ‘আপনাকে অভিনন্দন, প্রেসিডেন্ট (কংগ্রাচুলেশন মি. প্রেসিডেন্ট), কসোভো থেকে আপনাকে অনেক ভালোবাসা।’ আবার টি-শার্টেও লেখা ‘বাইডেন প্রেসিডেন্ট’।
হোয়াইট হাউসের দখলে ক্রমেই এগিয়ে যাওয়ায় বাইডেনের সমর্থকরা যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমে এসেছে। এদিকে রাস্তায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান সমর্থকরা।
ভোটের কারচুপির অভিযোগ এনে নতুন করে গণনার দাবিতে বৃহস্পতিবারও নেভাদা, অ্যারিজোনা, মিশিগান, জর্জিয়া ও উইসকনসিনে বিক্ষোভ করেছেন ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান সমর্থকরা। এ সময় বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারীরা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























