আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৩৮, ৭ নভেম্বর ২০২০
সর্বশেষ ফলাফলেও অনেক এগিয়ে বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ হিসাবের ফলাফলেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। গত দিনের চেয়ে আজ আরও বেশিই এগিয়ে আছেন তিনি।
নির্বাচনের হিসাব নিয়ে জটিলতা সৃষ্টি হওয়া পেনসিলভানিয়ায় গতকালের চেয়ে আরও এগিয়ে গেছেন জো বাইডেন। রাজ্যটিতে তিনি এখন পর্যন্ত ২৮,৮৭৭ ভোটে এগিয়ে।
এই রাজ্যের ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি- ২০টি। এখানে জিততে পারলে বাইডেন জেতার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যাবেন।
অ্যারিজোনাতেও ট্রাম্পের চেয়ে ২৯,৮৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি।
নেভাডাতে বাইডেন এগিয়ে আছেন ২২,৬৫৭ ভোটে।
জর্জিয়াতেও এগিয়ে আছেন জো বাইডেন, তবে সেখানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান খুবই কম- ৭,২৪৮ ভোট। রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে এত অল্প ব্যবধানের কারণে সেখানে ভোট পুনর্গণনা হবে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। জর্জিয়া অথবা পেনসিলভানিয়ায় জিতলে তিনি অনায়াসে ২৭০ এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন। সে ক্ষেত্রে তাকে অন্য রাজ্যের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।
সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী জয়ী হতে পারেন না। নির্বাচনে বিজয়ী হতে হলে সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।
প্রতিটি রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারিত থাকে।
যেমন, জনবহুল ক্যালিফোর্নিয়ার রয়েছে ৫৫ জন নির্বাচক, আবার বিরল জনসংখ্যার মন্টানার রয়েছে মাত্র ৩টি ভোট।
একটি রাজ্যে সবচেয়ে বেশি ‘জনপ্রিয় ভোট’ যিনি পাবেন, সে রাজ্যের নির্ধারিত সব ইলেকটোরাল ভোট তার খাতায়ই জমা হবে। এ কারণেই মোট ভোটের হিসাবে এগিয়ে থেকেও কোনো প্রার্থী পর্যাপ্ত ইলেকটোরাল ভোট পেতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























