আন্তর্জাতিক ডেস্ক
বাথটাবে দুধ দিয়ে গোসল, গ্রেফতার যুবক
সংগৃহীত
বাথটাবে শুয়ে দুধ দিয়ে গোসল করায় গ্রেফতার হয়েছেন তুরস্কের ডেইরি কর্মী এক যুবক। এ ঘটনায় ভিডিও ধারণ করা ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ভিডিও ধারণ করা ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
টাইমস নাও নিউজ’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম উগুর টুটগুট। ভিডিওতে দেখা গেছে, মনের আনন্দে মগ দিয়ে মাথায় দুধ ঠেলে চুল পরিষ্কার করছেন তিনি।
প্রতিবেদনে আরো জানা গেছে, দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর সাধারণ মানুষের ভেতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারপর দুই জনকে গ্রেফতারের পর ডেইরি ফার্মটি বন্ধ করা হয়েছে।
অবাক করার বিষয় হলো বাথটাবটি সেই কারখানার ভেতরেই। ধারণা করা হচ্ছে প্রতিদিন তিনি এই কাজ করতেন।
স্থানীয় প্রশাসন ওই ডেইরি ফার্মটিকে জরিমানা করেছে। কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে কারখানাটি বন্ধ করা হয়েছে।
দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, ভিডিওটি দেখার পর সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই আপাতত ডেইরি ফার্মটি বন্ধ রাখা হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























