ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ৮ নভেম্বর ২০২০

জিতেই গেলেন বাইডেন

অবশেষে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হলেন ডেমোক্রেটিক প্রার্থী জোসেফ বাইডেন বাইডেন। ফল নির্ধারণে জটিলতার সৃষ্টি করা পেনসিল্ভানিয়ার ২০টি ইলেক্টোরাল ভোটসহ মোট ২৯০টি ইলেক্টোরাল ভোট পেয়ে জিতেছেন তিনি।

চমক এসেছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদেও। এই পদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন কমলা হ্যারিস।

এবারের নির্বাচনে প্রচারণার মূল বিষয় হিসেবে ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছিলেন অর্থনীতি। কিন্তু জো বাইডেন তার প্রচারণার বিষয় হিসেবে রেখেছিলেন চলমান করোনা মহামারী এবং যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলে আসা বর্ণবৈষম্য।

একই সাথে বাইডেন ট্রাম্পের আমলে জাতি হিসেবে বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের ব্যক্তিত্ব বা চরিত্রের যে ক্ষতিসাধন হয়েছে। সেই বিষয়টির ওপরেও জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সেই আগের ব্যক্তিত্ব, বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের সেই অবস্থান ফিরিয়ে আনবেন বাইডেন। 

এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১১ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আরোহণের নির্বাচনে হারলেন। এর আগে ১৯৯২ সালে জর্জ ডব্লিউ বুশ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার চেষ্টা করলেও হেরেছিলেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়