যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। হোয়াইট হাউসের সর্ব সাদা ঘরটিতে এই প্রথম কোনো কালো নারীর পায়ের ছাপ পড়বে।
চলতি বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসে দিনের আলোয় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করেছিল আমেরিকার শ্বেতাঙ্গ পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বরাবরের মতো ক্ষোভ ছড়িয়ে পড়েছিলো গোটা যুক্তরাষ্ট্র। উত্তাম ছড়িয়েছিলো হোয়াইট হাউস প্রাঙ্গণেও। বাঙ্কারে পালিয়ে জনরোষ থেকে কোনোরকমে বেঁচেছিলেন ট্রাম্পকে। কিন্তু সেই জনরোষের জেরেই ট্রাম্প হেরে গেলেন এবারের নির্বাচনে।
বর্ণবৈষম্যকে ভুলে যুক্তরাষ্ট্রের মানুষ দায়িত্ব তোলে দিয়েছেন এক কৃষ্ণাঙ্গ নারীর হাতেই। কেননা এই কমলার উঠে আসার সেই কাহিনির পরতে পরতে জড়িয়ে সাড়ে ৬ দশক আগের বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের দীর্ঘ ইতিহাস। যেকারণে দেশ জুড়ে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও কমলাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে।
কৃষ্ণাঙ্গ বাবা আর ভারতীয় মায়ের সন্তান হ্যারিস ক্যালিফোর্নিয়ার সেনেটর ছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোমোক্র্যাটিক দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। পরে বাইডেন তাকে রানিংমেট করেন। হ্যারিস যুক্ত হওয়ায় বাইডেনের নির্বাচনী প্রচারের গতি অনেক বেড়ে যায়। বিশেষ করে ভারতীয় আমেরিকানদের কাছে ডেমোক্র্যাটিক দলের জনপ্রিয়তা বাড়ে।
ছোটবেলায় দাদুর হাত ধরে সমুদ্রসৈকতে সকাল বিকেল হাঁটা পছন্দ ছিল কমলার। এ বার তাঁর হাত ধরেই নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছেন অ্যাফ্রো-আমেরিকানরা।