ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০:২৭, ৮ নভেম্বর ২০২০
আপডেট: ১৩:২৪, ৮ নভেম্বর ২০২০
আপডেট: ১৩:২৪, ৮ নভেম্বর ২০২০
লাল-নীল নয়, বাইডেনের নজরে শুধুমাত্র আমেরিকা
ডেমোক্র্যাট বা রিপাবলিকান বলে আলাদা কোনো রাজ্য নয়, ঐক্যবন্ধ এক আমেরিকা গড়ে তোলার কথা বললেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের দখল নেওয়ার পর বিজয়ীর ভাষণে বাইডেন বলেন, ‘‘লাল বা নীল রাজ্য নয়, আমার নজরে রয়েছে শুধুমাত্র আমেরিকা।’’
আমেরিকাকে বিশ্বের দরবারে ফের সম্মানজনক জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর বলেও নিজের ভাষণে জানিয়েছেন বাইডেন। এই নির্বাচনে তাঁকে সমর্থন জানানোর জন্য দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি আম জনতাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এর আগে এবারের নির্বাচনী প্রচারণায়ও বাইডেন জোর দিয়েছেন একটি ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার বিষয়ে। ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সেই আগের ব্যক্তিত্ব, বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের সেই অবস্থান ফিরিয়ে আনার কথাও বলেছিলেন বাইডেন।
এবার পালা তার দেওয়া এসব কথা রাখার। নানা জল্পনা-কল্পনার পর আমেরিকার মানুষ তাঁর হাতে তোলে দিয়েছেন আমেরিকার শাসনভার। বর্ণবৈষম্যহীন এবং ঐক্যবদ্ধ এক আমেরিকার যে স্বপ্ন বাইডেন দেখিয়েছেন তা এখন বাস্তবে রূপ পাবে কিনা তা বুঝা যাবে সময় এলেই।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























