ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১০:৩৮, ৮ নভেম্বর ২০২০

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৫ কোটি ছাড়িয়েছে

বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে।  ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, নতুন এই রোগে এখন পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৫৫ হাজার ৯৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৫১১ জন। মারা গেছেন ১২ লাখ ৫৬ হাজার ১২৩ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ১ লাখ ৮২ হাজার ৮১৮ জন। সুস্থ ৬৪ লাখ ৪১ হাজার ৭৪৪ জন। মারা গেছেন ২ লাখ ৪৩ হাজার ২৫৭ জন।

যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ৮টি দেশে: ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রিটেন।

ভারতে ৮৫ লাখ ৭ হাজার ২০৩ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ১৬২ জন।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ২৮৬ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন।

এদিকে বাংলাদেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে  ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে। আর ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৯ জনে।  

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়