ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ৮ নভেম্বর ২০২০
আপডেট: ১১:০২, ৮ নভেম্বর ২০২০

সব হারিয়ে রাজনীতি ছাড়তে চেয়েছিলেন বাইডেন

বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর, আমেরিকার পেনসিলভানিয়ায়। তাঁর বাবা জোসেফ এবং মা ক্যাথরিন ছিলেন আইরিশ বংশোদ্ভূত। বাইডেনদের পারিবারিক ব্যবসা ছিল খনিজ তেলের। অবস্থাপন্ন পরিবারটি আচমকাই আর্থিক ক্ষতির মুখোমুখি হয় পঞ্চাশের দশকে।

দীর্ঘ রাজনীতিক জীবনে ১৯৭৩ থেকে ২০০৯ অবধি বাইডেন ছিলেন ডেলাওয়্যারের ডেমোক্র্যাট সেনেটর। এর পর ২০০৯ থেকে ২০১৭ অবধি প্রেসিডেন্ট বারাক ওবামার দুই দফার মেয়াদে বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। আমেরিকার সাম্প্রতিক নির্বাচন প্রথম থেকেই আবর্তিত হয়েছে ট্রাম্প-বাইডেন দ্বৈরথ ঘিরে।

হোয়াইট হাউস এখন বাইডেন-যুগ দেখার অপেক্ষায় দিন গুনছে। ওয়াশিংটন ডিসিতে শুরু হতে চলেছে জো বাইডেনের জীবনের নতুন পর্ব। এই শহর থেকেই অতীতে রোজ লোকাল ট্রেনে তিনি যেতেন ডেলাওয়্যারে, দুই ছেলের সঙ্গে সময় কাটাতে। দীর্ঘ বসন্ত পেরিয়ে সেই শহরেই তাঁর অভিষেক হবে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে।

সূত্র: আনন্দবাজার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়