অনলাইন ডেস্ক
টয়লেটের পানি দিয়ে বানানো ফুচকার টক নিয়ে তোলপাড়
অনেকেরই পছন্দের খাবারের মধ্যে ফুচকার স্থান ওপরে। একারণে সবসময়ই ফুচকার দোকানগুলোতে ভিড় লেগেই থাকে। তবে মুখরোচক এসব খাবারের মান নিয়ে কেউ মাথা ঘামান না। কিন্তু মাথা না ঘামালে যে আপনাকেই ঠকতে হবে তা মনে রাখা দরকার। কেননা সম্প্রতি টয়লেটের পানি দিয়ে ফুসকায় ব্যবহৃত টক বানানোকে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরের হইচই শুরু হয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে, কোলাপুরের রণকলা ঝিলের সামনে বসতেন এক ফুচকা বিক্রেতা। স্বাদে-গন্ধে তার ফুচকা ছিল অতুলনীয়। তাই বিকেল বা সন্ধ্যের দিকে তার ফুচকার স্টলের সামনে মানুষের ঢল নামত। দূরদূরান্ত থেকেও সেই বিক্রেতার কাছে ফুচকা খেতে আসতেন অনেকে। তিনি যেখানে বসতেন তার আশেপাশের এলাকা ছিল সিসিটিভির আওতায়। একদিন কর্তৃপক্ষ সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠে। দেখা যায় সেই ফুচকা বিক্রেতা টক বানাচ্ছেন টয়লেটের পানি দিয়ে। এরপর গোপনে কয়েকদিন ধরে সেই বিক্রেতার ওপর নজর রাখা হয়। দেখা যায়, প্রায় প্রতিদিনই তিনি এই কাজে টয়লেটের পানি ব্যবহার করছে।
পরে এই খবর ছড়িয়ে পড়তেই উন্মত্ত জনতা সেই ফুচকা বিক্রেতার স্টলে ভাঙচুর চালিয়েছে। ফুচকাসহ স্টলের সব মালামাল ছুঁড়ে ফেলে দিয়েছে তারা। একইসঙ্গে ফুচকা বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সেই ফুচকা বিক্রেতা নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তবে টয়লেটের পানি ব্যবহারের সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। খাবারে টয়লেটের পানি ব্যবহারের কারণে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অথচ দিনের পর দিন এমন কাজ অবলীলায় করেছেন সেই ফুচকা বিক্রেতা। এ ঘটনায় তাকে আইনের আওয়ায় আনা হবে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























