ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:৩৩, ৮ নভেম্বর ২০২০

একজন কৃষ্ণাঙ্গ নারী হতে পেরে আমি গর্বিত: কমলা হ্যারিস

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস। বিজয়ের পর প্রথম ভাষণে তিনি সবচেয়ে বেশি নারীদের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, বিজয়ের এই মুহূর্তের পথ সুগম করেছেন আপনারা। কৃষ্ণাঙ্গ নারীদের কথা তুলে ধরে তিনি বলেছেন, তারা আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড। একজন কৃষ্ণাঙ্গ নারী হতে পেরেও আমি গর্বিত।

শনিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন থেকে দেওয়া ভাষণে এসব কথা বলেন দেশটির নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বক্তব্যে তিনি নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ারসাহসকরার জন্য কৃতিত্বের অধিকারী বলেও মন্তব্য করেন। জো বাইডেনকে একজন লড়াকু অভিজ্ঞ রাজনীতিক হিসেবে উল্লেখ করেছেন কমলা।

তার পদে তিনি প্রথম নারী হতে পারেন, কিন্তু তিনি শেষ নারী নন বলে মন্তব্য করেন কমলা।

কমলা হ্যারিস বলেন, গণতন্ত্র যখন ঝুঁকিতে, তখন ব্যালটের মাধ্যমে মার্কিন জনগণ দেশের জন্য নতুন দিনের সূচনা করেছে। আমাদের দেশ যারা সুন্দরভাবে গড়ে তুলেছেন, সেই আমেরিকানদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, জানি সময়টা চ্যালেঞ্জিং। বিশেষ করে গত কয়েক মাস। দুঃখ, কষ্ট, বেদনা, উদ্বেগ সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা আপনাদের ধৈর্য, সাহস, সহনশীলতা সহানুভূতি দেখেছি।

নতুন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়টির জন্য আমি খুবই গর্বিত।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়