ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ৮ নভেম্বর ২০২০

নির্বাচনে হারলেও আজীবন সরকারি সুবিধা পাবেন ট্রাম্প

চূড়ান্ত ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। ফলে হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প।  সরকারি দায়িত্ব থেকে অন্তত বছরের জন্য অবসরে যেতে হচ্ছে তাঁকে। তবে প্রেসিডেন্টের পদ ছাড়তে হলেও ট্রাম্পের জন্য সরকারি খাতে খরচ খুব কম হবে না আমেরিকায়।

বেশ মোটা অঙ্কের পেনশন পাবেন আজীবন। শুধু তাই নয়, সঙ্গে পাবেন আমেরিকার ঝাঁচকচকে এলাকায় অফিস চালানোর বিশাল জায়গা। তার যাবতীয় খরচ বহন করবে সরকার। সেই অফিসে বহু কর্মী রাখার যাবতীয় খরচও।

এসব ছাড়াও  বিস্তর ঘোরাঘুরি আর টেলিফোনের খরচের জন্যও প্রচুর ডলার দেবে তাকে মার্কিন সরকার। আর আজীবন পাবেন তাঁর তাঁর পরিবারের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা রক্ষার সুবিধা। যার সব খরচই বহন করবে আমজনতা, তাঁদের জমা দেওয়া আয়করের মাধ্যমে।

আসলে শুধু ট্রাম্পই নন, তাঁকে নিয়ে আমেরিকার যে ৪৫ জন প্রেসিডেন্ট এখন পর্যন্ত অবসরে গেছেন আজীবন তাঁদের সকলের জন্যই সরকারি খাতে পেনশন-সহ ওই সব ক্ষেত্রে বিশাল অঙ্কের অর্থবরাদ্দ থাকে ফিবছরের বাজেটে। আমেরিকার সংবিধান মোতাবেক। যার শুরুটা হয়েছিল আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ক্ষমতাসীন হওয়ার পরেই।

সব প্রাক্তন প্রেসিডেন্টই আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী, বেতন পান প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের এখনকার মাইনের মতো। ২০১৭ সালে সেই পরিমাণ ছিল প্রতি বছরে লক্ষ হাজার ৮০০ ডলার। এর মধ্যে অন্যান্য ভাতা নেই, মনে রাখবেন।

২০১৮ সালে কংগ্রেসে যে বাজেট প্রস্তাব জমা পড়েছিল তাতে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসের জায়গার জন্য খরচ জানানো হয়েছিল লক্ষ ৩৬ হাজার ডলার। আর এক প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ঘোরাঘুরির জন্য খরচ বরাদ্দ করা হয়েছিল ৬৮ হাজার ডলার।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়