নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৭, ৮ নভেম্বর ২০২০
বাইডেনের জয়ের খবর দিতে গিয়ে কেঁদে ফেললেন সিএনএন উপস্থাপক
জো বাইডেনের জয়ের খবর বিশ্ববাসীকে জানাতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন সংবাদ সংস্থা সিএনএন-এর সঞ্চালক অ্যান্থনি কাপেল ‘ভ্যান’ জোন্স। যেন গোটা আমেরিকাবাসীর সঙ্গে অ্যান্থনিও অপেক্ষায় ছিলেন এই সুখবরের।
কিছু ঘণ্টা আগেই জো বাইডেন নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাইডেন। তার এই জয়ের মধ্য দিয়ে নতুন করেপথ চলার যেন উৎসাহ খুঁজে পেয়েছে আমেরিকানরা। উচ্ছ্বাস, আবেগ, আনন্দের আবহ এখন গোটা আমেরিকা জুড়ে। সেই উচ্ছ্বাসে গা ভাসালেন ভ্যান জোন্সও। চাপা কান্নায় জড়িয়ে আসা গলায় তাকে বলতে শোনা গে, ‘আজ খুব ভাল একটা দিন। একটা নতুন একটা যুগের সূচনা হল। আমেরিকাবাসী দেখিয়ে দিল এক জন ভাল মানুষ হওয়াই সবচেয়ে বড় বিষয়।’
সমস্ত আমেরিকাবাসীর মতো জোন্সের কাছেও ডোনাল্ড ট্রাম্প এখন অতীত। ট্রাম্প জমানায় যেন যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকেই যে মুক্তি পেল আমেরিকা। এমনটাই জানান জোন্স।
জর্জ ফ্লয়েডের প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, “ওই ঘটনাটাকে শুধু জর্জ ফ্লয়েডের ঘটনা হিসেবে দেখা উচিত নয়। আরও জর্জেরও দমবন্ধ হয়ে আসছিল। দমবন্ধ হয়ে আসছিল আরও অনেক মানুষের।” তাই ট্রাম্পের বিদায় আমেরিকাবাসীর কাছে যেন আশীর্বাদ হয়েই এসেছে বলেই মনে করেন জোন্স।
জোন্স আরও বলেন, “এখন মনে হচ্ছে আমেরিকায় শান্তি ফিরে এল। নতুন করে বাঁচার রসদ পেল মানুষ। একটা নতুন সূর্যোদয় দেখল আমেরিকাবাসী’’।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























