আইনিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফিলিস্তিনিদের বাজিমাত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে দেশটির বড় বড় সংবাদমাধ্যমগুলো ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নাম প্রকাশ করেছে।
ভোটের হিসেব অনুযায়ী এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিস্তিনের মুসলিম প্রার্থীরা ইতিহাস সৃষ্টি করেছেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে চার ফিলিস্তিনি প্রার্থী জয়ী হয়েছেন এবারের নির্বাচনে।
এবারের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট থেকে মনোনীত বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। খবর পেলেস্টাইন ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।
প্রথমবারের মতো নতুন পাঁচ মুসলিম প্রার্থী বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে। মুসলিম নারীরাও রয়েছেন বিজয়ীদের কাতারে।
এভাবে ডেমোক্র্যাট দল থেকে মুসলিমদের এ বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়। এবার দ্বিতীয়বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে ফিলিস্তিনি নারী রাশিদা তালিব।
তার সঙ্গে নতুন করে আরও তিন ফিলিস্তিনি প্রার্থীও কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্যে। এদের মধ্যে দুজনই নারী আর একজন পুরুষ প্রার্থী।
এদিকে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদানকে সম্মান জানাতে এবং সমাজ থেকে ঘৃণার বিষ উপড়ে ফেলতে সবাইকে নিয়ে কাজ করবো।
আমার প্রশাসন প্রতিটি স্তরেই মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে। হোয়াইট হাউসে প্রথম দিন আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞা পরিসমাপ্তি ঘটাবো।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























