আন্তর্জাতিক ডেস্ক
বাগদাদে বন্দুকধারীর গুলিতে ১১ জনের মৃত্যু
প্রতীকী ছবি
ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় একটি সেনা ছাউনিতে কিছু বন্দুকধারীদের হামলায় সেনা সদস্যসহ অন্তত ১১ জন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আট জন। খবর সিজিটিএন।
সোমবার (৯ নভেম্বর) কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিজিটিএন জানিয়েছে, চারটি গাড়িতে করে সেনা ছাউনিতে আক্রমণ চালানো হয়। সে সময় তারা আক্রমণকারীদের গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করতে দেখেছেন বলেও জানান।
যদিও এই প্রতিবেদন লেখা অবধি ওই হামলার দায়ভার কেউ স্বীকার করেনি। অদূরবর্তী অতীতে দেখা গেছে, ইরাকে এ ধরনের হামলার সঙ্গে সাধারণত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (আইএসআইএল) জড়িত থাকে।
এর আগে, রোববার (৮ নভেম্বর) ইরাকের সেনাবাহিনী দেশটির পাহাড়ঘেরা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএস জঙ্গি নির্মূলে চিরুনি অভিযান চালিয়েছিল। ওই দমন অভিযানের জবাবে এই হামলা হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন।
অন্যদিকে, মৃতের সংখ্যা নিশ্চিত করে স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আহত আট জনকে উন্নত চিকিৎসার্থে বাগদাদে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ইরাকে আইএস'র উত্থান ঘটে ২০১৪ সালে। রাজধানী বাগদাদের উপকণ্ঠে কয়েকটি এলাকা, উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় কিছু বড় শহর সেসময় তাদের দখলে চলে যায়। ২০১৭ সালে মার্কিন মিত্রবাহিনীর সহায়তায় আইএস'কে পরাজিত করে ইরাকি সেনাবাহিনী।
তবে, রাজধানী বাগদাদে হামলা করে এতো প্রাণহানির ঘটনা বিরল।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























