ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ৯ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৫৩, ৯ নভেম্বর ২০২০

মেইল ব্যালট নিয়ে প্রকাশ্যে কথা বলতে আসছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর প্রথমবার প্রকাশ্যে কথা বলতে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ডানপন্থী রেডিও উপস্থাপক মার্ক লেভিনের সঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে এবারের নির্বাচনে মেইল ব্যালট নিয়েও কথা বলবেন। 

 প্রকাশ্যে কথা বলতে আসার ব্যাপারটি ট্রাম্প নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন। 

ট্রাম্প টুইটে লিখেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত আটটায় তিনি ডানপন্থী রেডিও উপস্থাপক মার্ক লেভিনের সঙ্গে কথা বলবেন। খবর বিবিসির

গত ৭ নভেম্বর আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নাম প্রকাশ করেছে দেশটির বড় গণমাধ্যমগুলো। যদিও ট্রাম্প তার এ হার মেনে নেন নি। ট্রাম্প পেয়েছিলেন ২১৪টি ইলেক্টোরাল ভোট। বাইডেনের এ জয় যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়েছে। সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস তার দখলেই্বে

এছাড়া এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট অর্জন করার ইতিহাসও সৃষ্টি করেছেন ৭৭ বছর বয়সী এই প্রবীণ ডেমোক্র্যাট।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়