ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৯ নভেম্বর ২০২০

বাবার বিজয়ে মঞ্চে উঠে নাচলেন মেয়ে (ভিডিও)

মেয়ে অ্যাশলের সাথে বাইডেন

মেয়ে অ্যাশলের সাথে বাইডেন

ডোনাল্ড ট্রাম্পের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে অবশেষে হোয়াইট হাউজের টিকেট নিশ্চিত করেছেন জো বাইডেন। জো বাইডেনের জয়ে তার সমর্থকরা অনেক খুশি। শুভেচ্ছায় ভাসাচ্ছেন বাইডেনকে।

ব্যতিক্রম নয় জো বাইডেনের মেয়ে অ্যাশলে বাইডেন। বাবার বিজয়ে দারুণ খুশি তিনি। খুশিতে মঞ্চে উঠে নেচেছেনও অনেক। তার সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

শনিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। সেখানে তারা পরস্পরকে জড়িয়ে ধরেন, হাততালি দেন। উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন। যা রাজনৈতিক দলগুলোর পরিবার বরাবরই করে থাকে।

আলোকিত সেই মঞ্চে বাদ্যের তালে তালে নেচেই যাচ্ছিলেন অ্যাশলে। তার মা জিলি বাইডেন পর্যন্ত পরে টুইট করেছেন, আমার মেয়ের নাচ যেন থামতেই চাইছে না।

নেটিজেনদের মধ্যেও বেশ জনপ্রিয়তা পায় তার নাচ। টুইটারে ছড়িয়ে পড়ে নাচের সেই ভিডিও। এ সময় অ্যাশলে একটি কালো পোশাক ও চিতার প্রিন্টের মাস্ক পরে এসেছিলেন। মঞ্চ ঘুরে ঘুরে তার নাচ চলল দীর্ঘক্ষণ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়