আইনিউজ ডেস্ক
বাইডেন প্রেসিডেন্ট হলে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর একের পর এক 'আজগুবি' কথা বলেই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে আগামী চার বছরেও করোনার টিকা পাওয়া যাবে না।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘জো বাইডেন প্রেসিডেন্ট হলে আপনারা পরবর্তী চার বছরেও ভ্যাকসিন পাবেন না। এফডিএ এটা কোনোদিন অত তাড়াতাড়ি অনুমোদন দেবে না।’
আমলাতন্ত্র লাখ লাখ জীবন ধ্বংস করে দেবে বলেও দাবি করেছেন ট্রাম্প।
যদিও হারার পর থেকেই ট্রাম্প এরকম ‘আজগুবি’ সব কথা বলে যাচ্ছেন। ভোটে কারচুপির যে অভিযোগ তুলেছেন তার পক্ষে এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণই দেখাতে পারেননি। থেকে থেকে ফেইসবুক, টুইটারে স্ট্যাটাস দিচ্ছেন। কখনো এক নাগাড়ে ফক্স নিউজের বিভিন্ন ভিডিও ক্লিপ শেয়ার করছেন।
হারের পর ট্রাম্প শিবির বিভক্ত হয়ে পড়েছে। স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার আগেই হার মেনে নেয়ার পরামর্শ দেন। এই তালিকায় পক্ষে-বিপক্ষে যোগ দিয়েছেন আরও অনেকে।
নিজস্ব সূত্রের তথ্য উল্লেখ করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুইজন তাকে ফলাফল মেনে নিতে বললেও তার প্রাপ্তবয়স্ক ছেলেরা লড়াই চালিয়ে যেতে বলেছেন।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























