আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৩৯, ১১ নভেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১ হাজার ৯৬১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৭৫৪ জনে দাঁড়িয়েছে।
অপরদিকে ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ১ হাজার ৫৩৫ জন মারা গেছেন। এটি গত কয়েক মাসের মধ্যে রেকর্ড। এ নিয়ে করোনায় সেখানে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬২৮ জনের। খবর এএফপি
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৬৭ জনের।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য বলছে, দেশটিতে করোনায় সংক্রমিত ৬০ হাজারেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।
মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, দেশজুড়ে হাসপাতালগুলো শিগগিরই ধারণক্ষমতা শেষ হয়ে যাবে। এছাড়া আরও অনেক মানুষকে হাসপাতালে ও আইসিইউতে নেওয়াটা মৃত্যুর সংখ্যাও বাড়িয়ে দিতে পারে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫২৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ লাখ ৭০ হাজার ৭৮ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৪৮৩ জন।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























