আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:১৮, ১১ নভেম্বর ২০২০
বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার আরহাম
আরহাম ওম তালসানিয়া
আরহাম ওম তালসানিয়া। বয়স মাত্র ৬ বছর। পড়ে দ্বিতীয় শ্রেণীতে। করোনাকালে অন্যান্য শিশুদের মতো সেও ঘরবন্দী। তবে ছোট আরহাম কাজে লাগিয়েছে এই ঘরবন্দির সময়টাকে।
পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে ফেলেছে সে। যার খুদে এই শিক্ষার্থীর নাম উঠে গেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
আরহামের বাড়ি ভারতের গুজরাটের আহমেদাবাদে। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার সে। ভবিষ্যতে ব্যবসায়ে উদ্যোক্তা হতে চায় আরহাম তালসানিয়া।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আরহাম ওম তালসানিয়া ভারতের পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় অংশ নেয়। এ পরীক্ষায় পাস করার পরই বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার প্রোগামার হিসেবে নাম ওঠে আরহামের।
এত অল্প বয়সে কীভাবে প্রোগ্রামিং শিখল খুদে আরহাম। মূলত বাবা ওম তালসানিয়াই তার পথপ্রদর্শক। তিনি ছেলেকে কোডিংয়ের প্রতি আগ্রহী করে তোলেন।
আরহাম এএনআইকে জানায়, আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছে। দুবছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। তিন বছর বয়সে আমার আইওএস এবং ইউন্ডোজ (iOS এবং Windows) গ্যাজেট ছিল। পরে জানতে পারি আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন।
বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নেয় আরহাম। এরপরই নিজেই ছোট ছোট গেম বানানো শুরু করে সে। পরে নিজের কাজ বিভিন্ন সংস্থার কাছে পাঠায় আরহাম। কয়েক মাস পরই পাইথনের পক্ষ থেকে আরহামের ওই কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এরপরই রেকর্ড বুকে নাম উঠল তার।
ছেলের এই সাফল্যে খুশি বাবা ওম তালসানিয়াও। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই গ্যাজেটের প্রতি ওর বিশেষ আকর্ষণ ছিল। ট্যাবলেটে গেম খেলত। আমি ওকে প্রাথমিক কিছু কোডিং শিখিয়েছিলাম। তার সাহায্যে নিজেই গেম বানিয়ে খেলত আরহাম।’
আরহাম বলে, আমি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হতে চাই। সবাইকে সহায়তা করতে চাই। কোডিংয়ের জন্য অ্যাপস, গেমস তৈরি করতে চাই। আমি অভাবীদের সাহায্য করতে চাই।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























