ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ২১:২৩, ১১ নভেম্বর ২০২০

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা আর নেই। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আলজাজিরা জানায়, দেশটির রাজপরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৩৫ সালে জন্ম নেয়া শেখ খলিফা ৫০ বছর ধরে বাহরাইনের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭০ সালে দেশটির ক্ষমতায় বসেন তিনি।

তার মৃত্যুতে সরকারি শোক ঘোষণা করেছেন আরব দেশটির বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীর শোক পালনে এক সপ্তাহ ধরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়