ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১১ নভেম্বর ২০২০

হংকংয়ের চার গণতন্ত্রপন্থী সাংসদকে বরখাস্ত

হংকংয়ের চার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় সাংসদ

হংকংয়ের চার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় সাংসদ

এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হংকংয়ের চার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় সাংসদকে বরখাস্ত করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, সম্প্রতি চীনের নীতি নির্ধারণী কর্তৃপক্ষ এক রেজ্যুলেশন পাশ করে। ওই রেজ্যুলেশন অনুযায়ী কোনো সাংসদ হংকংয়ের স্বাধীনতাপন্থী হিসেবে চিহ্নিত হলে তাকে বরখাস্ত করা যাবে। এর পরপরই এমন সিদ্ধান্ত আসে।

বরখাস্ত হওয়া ওই চার সাংসদ হলেন- সিভিক পার্টির আলভিন ইয়েয়ুং, কোওক কা-কি, ডেনিস কোওক এবং প্রফেশনালস গিল্ডের কেনেথ লিউং।

ধারণা করা হচ্ছে, এ ঘটনার প্রতিবাদে অন্যান্য গণতন্ত্রপন্থী সাংসদরা পদত্যাগ করতে পারেন।

জানা গেছে, কোনো সাংসদ হংকংয়ের স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে, চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে এবং হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির সহায়তা চাইলে কিংবা অন্য কোনো উপায়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আচরণ করলে তাকে বরখাস্ত করা যাবে বলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি প্রণীত ওই রেজ্যুলশেন বলা হয়েছে। এছাড়া এ রেজ্যুলেশন আদালতের দ্বারস্থ না হয়েই কোনো সাংসদকে বরখাস্ত করতে হংকং সরকারকে অনুমতি দেয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়