আন্তর্জাতিক ডেস্ক
দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে প্রথম করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাতে তথ্যটি জানিয়েছে আলজাজিরা।
বুধবার (১১ নভেম্বর) ভানুয়াতুর গণস্বাস্থ্য বিভাগের পরিচালক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রফেরত ২৩ বছর বয়সী এক নাগরিক কোয়ারেনটাইনে থাকার পঞ্চম দিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এর আগে, ভানুয়াতুতে করোনাভাইরাস সংক্রমণের কোনো ইতিহাস ছিল না।
জানা গেছে, উপসর্গহীন করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভানুয়াতুতে প্রবেশের আগে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ওই ব্যক্তি যাত্রা বিরতি করেছিলেন।
ভানুয়াতুর প্রধানমন্ত্রী বব লাফম্যান বলেছেন - পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দেশটির করোনা মোকাবিলা টাস্ক ফোর্স প্রস্তুত রয়েছে। তাই, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
ভানুয়াতু চলতি বছরের মার্চ মাস থেকেই তাদের সীমান্ত বন্ধ রেখেছিল। সম্প্রতি দেশে ফিরে আসছেন এমন নাগরিকদের জন্য সীমিত পরিসরে কিছু ফ্লাইট চালু করেছে ভানুয়াতু। সেই ফ্লাইটেই ওই যাত্রী ভানুয়াতুতে প্রবেশ করেছিলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























