ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ১১ নভেম্বর ২০২০

জেদ্দায় সমাধিতে বোমা হামলা

সৌদির জেদ্দায় একটি সমাধিতে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানের সময় বোমা হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় ওই সমাধিতে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে একটি অনুষ্ঠান চলছিল। খবর: বিবিসি

সৌদিতে কর্মরত একজন ফরাসি সাংবাদিক অনলাইনে ঘটনাস্থলের কিছু ছবি বলে দাবি করে টুইটারে যে পোস্ট করেছেন, সেখানে পুষ্পস্তবকের আশপাশে রক্তের ছোপ দেখা গেছে। তবে এই ছবি ঘটনাস্থলের কি-না, তা পরিস্কারভাবে এখনো জানা যায়নি।

অপরদিকে সৌদি সরকারের পক্ষ থেকে নিয়ে এখনও কিছু শোনা যায়নি, তবে জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেননা, ১২ দিন আগে জেদ্দায় ফরাসি দূতাবাসে একজন নিরাপত্তা রক্ষীকে ছুরি মারার ঘটনা ঘটেছিল।

সৌদি আরবে কর্মরত সাংবাদিক ক্ল্যারেন্স রডরিগাজ টু্ইট করেছেন, বোমা হামলার সময় সেখানে ফ্রান্স, ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কনসাল জেনারেলরা এবং সেদেশে বসবাসরত অন্যান্য বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। তার টুইটে একজন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে।

বিবিসির আরব ঘটনাবলীর সম্পাদক সেবাস্টিয়ান আশার জানাচ্ছেন, ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেদ্দার এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে বর্ণনা করে এর নিন্দা করা হয়েছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার খুঁজে বের করার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে প্রকৃত ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট জানা যায়নি। ফ্রান্সের ল্য ফিগারো সংবাদপত্রের একজন সংবাদদাতা দূতাবাসের ওই বিস্ফোরণ সম্পর্কে এক টুইট বার্তায় বলেছেন, অনুষ্ঠান চলার সময় একটি গ্রেনেড ছোড়া হয় এবং ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়