ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ১১ নভেম্বর ২০২০

আমি তোমাকে নিয়ে গর্বিত: ডগ এমহফ

কমলা হ্যারিস-ডগ এমহফ

কমলা হ্যারিস-ডগ এমহফ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস-প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। সেই দিক দিয়ে কমলার স্বামী ডগ এমহফও নজির গড়তে যাচ্ছেন। হোয়াইট হাউসের ইতিহাসে প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হচ্ছেন তিনি।

সম্প্রতি স্ত্রী কমলাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন এমহফ। কমলার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত।’

অন্যদিকে কমলাও তার ইনস্টাগ্রাম অনুসারীদের কাছে পরিচয় করিয়ে দেন স্বামীকে। গতকাল ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন কমলা। সেখানে তিনি লেখেন, ‘আমার জীবনের ভালোবাসা ডগলাস এমহফের সঙ্গে পরিচিত হন।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে বক্তব্য দেওয়ার সময়ের একটি ছবিও শেয়ার করেন কমলা। ছবিটিতে এমহফের এক প্রতিক্রিয়ায় স্ত্রীর সঙ্গে খুনসুটিও প্রকাশ পায়। তিনি লেখেন, ‘নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম তোমাকে ভালোবাসি।’

কমলা ও এমহফ ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। উভয়ের বয়স ৫৬ বছর। এটা ভারতীয় বংশোদ্ভূত মায়ের সন্তান কমলার প্রথম বিয়ে হলেও শ্বেতাঙ্গ এমহফের দ্বিতীয় বিয়ে। বন্ধুদের এক আড্ডায় দুজনের দেখা হয়। প্রথম দেখাতেই কমলার প্রেমে পড়ে গিয়েছিলেন এমহফ।

হোয়াইট হাউসের ইতিহাসে ভাইস-প্রেসিডেন্ট ও সেকেন্ড জেন্টলম্যান পদে প্রথম মিশ্র বর্ণের কোনো দম্পতিকে দেখা যাবে এবার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়