অনলাইন ডেস্ক
একযোগে পদত্যাগের ঘোষণা দিলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী আইনপ্রণেতারা
সহকর্মীকে পদচ্যুত করার প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী আইনপ্রণেতারা।
স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) তারা এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে 'হুমকি হিসেবে বিবেচিত' হংকংয়ের রাজনৈতিক নেতাদের পদচ্যুত করার অনুমোদন দেয় চীন। চীনের ন্যাশনাল পিউপিল’স কংগ্রেসের স্টান্ডিং কমিটির এই আইন অনুসরণ করে ওই চার নেতাকে পদচ্যুত করা হয়।
এরপরপরই গণতন্ত্রপন্থী নেতারা তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। হংকংয়ের ৭০ আসনের পার্লামেন্টে গণতন্ত্রপন্থী আইনপ্রণেতাদের রয়েছে ১৯টি আসন।
চীন জানিয়েছে, আইনপ্রণেতারা যদি হংকংয়ের স্বাধীনতাকে সমর্থন, চীনের সার্বভৌমত্বকে অস্বীকার, নিজেদের বিষয়ে হস্তক্ষেপ করতে বিদেশি শক্তিকে আহ্বান কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন তাহলে তাদের অযোগ্য ঘোষণা করা হবে।
হংকংয়ের গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা শিবিরের আহ্বায়ক উ চি-ওয়াই বলেছেন, আমরা বিশ্বকে আর বলতে চাই না যে এখানে এক দেশ দুই নীতি চালু আছে। এই নীতির আনুষ্ঠানিক পরিসমাপ্তি হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























