ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১২ নভেম্বর ২০২০

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদ পেলেন ক্লেইন

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে ঘনিষ্ঠ মিত্র দীর্ঘ সময়ের সহযাত্রী রন ক্লেইনকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন শিবিরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। খবর বিবিসির

ক্লেইন ১৯৮০ সাল থেকে মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটিতে জো বাইডেনের সহযোগী হিসেবে কাজ করেছেন বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন সে সময় ক্লেইন কাজ করেছেন চিফ অব স্টাফ পদে।

রন ক্লেইন ওবামা প্রশাসনেরও ঘনিষ্ঠ ছিলেন। ওবামার সময় তিনি হোয়াইট হাইসের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন তিনি।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মূলত প্রেসিডেন্টের দৈনন্দিন কাজের তালিকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। তাকে প্রেসিডেন্টেরগেটকিপারবা দ্বাররক্ষী হিসেবে বর্ণনা করা হয়। পদটি মূলত রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়ে থাকে বলে সিনেট কমিটির অনুমোদন লাগে না।

বুধবার (১১ নভেম্বর) বাইডেনের ট্রানজিশন দলের একটি বিবৃতিতে বলা হয়েছে, ক্লেইনকে শ্রদ্ধা জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেছেন, ক্লেইনের গভীর, বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং সব ধরনের মানুষের সঙ্গে কাজ করার ক্ষমতা রয়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে এমন লোককে প্রয়োজন, যাতে সংকটকালে দেশকে একত্র করতে সাহায্য করতে পারেন।

অপরদিকে বিবৃতিতে ক্লেইন বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি সম্মানিত বোধ করছেন।

ভবিষ্যতে বাইডেনকে সহায়তা করার জন্য সব সময় পাশে থাকবেন জানিয়ে ক্লেইন ভাইস-প্রেসিডেন্টসহ হোয়াইট হাউসের সবাই মিলে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়