আন্তর্জাতিক ডেস্ক
দিল্লিতে বাড়ছে সংক্রমণ, ১ দিনে ৫৫০ ভারতীয়র মৃত্যু
ভারতে মহারাষ্ট্রে করোনার সংক্রমণ এতোদিন দেশটির সুশ্চিন্তার কারণ থাকলেও নতুন করে শঙ্কা বাড়াচ্ছে দিল্লিতে। গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণে শীর্ষে রাজধানী দিল্লি।
গত একদিনে ভারতে প্রায় ৪৮ হাজার মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। সংক্রমিত হয়ে মৃত্যু হয়ে ৫৫০ জনের। তবে আশা বেড়েছে সুস্থতার হার।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৯০৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৮৬ লাখ ৮৩ হাজার ৯১৬ জন।
এর মধ্যে দিল্লিতে দৈনিক আক্রান্ত ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সেখানে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। যা দেশের মধ্যে সর্বোচ্চ। কেরলে তা ৭ হাজার। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ আজ ৫ হাজারের কম। তবে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণ গত কয়েক দিনে অনেকটা কমেছে।
পশ্চিমবঙ্গের মোট আক্রান্ত বাড়তে বাড়তে এখন ৪ লাখ ১৬ হাজার ৯৮৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭২ জন। করোনা এ রাজ্যে মোট প্রাণ কেড়েছে ৭ হাজার ৪৫২ জনের। তবে রাজ্যের ৩ লক্ষ ৭৬ হাজার কোভিড আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৫৫০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ১২১ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ১২ কোটি ১৯ লাখ ৬২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৯৩ হাজারের বেশি।
এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে। দ্বিতীয় এবং তৃতীয়তে কর্নাটক এবং তামিলনাড়ু। এর পর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি। পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানাতেও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য।
এছাড়া গত ২৪ ঘণ্টায়ও ৫২ হাজার ৭১৮ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৮০ লাখ ৬৬ হাজার ৫০১ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৪ লাখ ৮৯ হাজার ২৯৪ জনে দাঁড়িয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























