ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১২ নভেম্বর ২০২০

ব্রিটেনে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

ব্রিটেনে একদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯৫ জন মারা গেছেন। ফলে এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। 

বুধবার সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

ব্রিটেনের সরকারি উপাত্ত অনুযায়ী, ব্রিটেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ৫০ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে। ইউরোপে এ সংখ্যা সর্বোচ্চ। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ২২ হাজার ৯৫০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়