ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ১২ নভেম্বর ২০২০

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে দুর্বৃত্তদের বন্দুক হামলা

সংগৃহীত

সংগৃহীত

নেদারল্যান্ডসের দ্য হেগে শহরে অবস্থিত সৌদি দূতাবাসে বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

হামলার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোসা পাওয়া যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দূতাবাসে হামলার বিষয়ে স্থানীয় পুলিশ টুইট বার্তায় জানায়, ‘ভোর ছয়টার কিছু আগে আমরা একটি বার্তা পাই। সেখানে বলা হয়, দ্য হেগের একটি ভবনে গুলির ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হননি।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভবনটিতে অন্তত ২০টি গুলির ছিদ্র দেখা গেছে। এর বেশ কিছু জানালাতেও রয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে গুলির সংখ্যা নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এক বিবৃতিতে সৌদি দূতাবাস কাপুরুষোচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভায় বোমা হামলার এক দিন পর এ হামলার ঘটনা ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে জেদ্দায় এক সমাধিস্থলে ওই সভার আয়োজন করা হয়েছিল। গতকাল বুধবারের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়