ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ১৩ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৪৪, ১৩ নভেম্বর ২০২০

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৪ শরনার্থীর মৃত্যু

সংগৃহীত

সংগৃহীত

লিবিয়া উপকূলে ১২০ জনের বেশি শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম)।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে বন্দর নগরী খোমস উপকূলে নৌকাটি ডুবে যায়। এতে অন্তত ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছে। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সেখানে আরো জানানো হয়েছে,  এরই মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরদিকে ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করেছে আইওএম।

উন্নত জীবনের আশায় চলতি বছর বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে লিবিয়া এবং প্রতিবেশী তিউনিসিয়া থেকে বেশি সংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছে।

এদিকে এ ঘটনার দুদিন আগেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরে দুটি নৌকা উল্টে কমপক্ষে ১৯ জন মারা গেছেন। এদের মধ্যে দুই শিশুও ছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত সাত বছরে ২০ হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

আইওএম’র তথ্য মতে, চলতি বছর ইউরোপে পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ৯শ মানুষ ভূমধ্যসাগরে নৌকা ডুবে মারা গেছে। অপরদিকে উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে এসেছে ১১ হাজারের বেশি মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়